বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশের জেলা এবং উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য আজ পত্র জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র (ক্লিয়ারেন্স) পেলে খুব শিগগিরই এ নিয়োগ সম্পূর্ণ করা হবে। এতে পুলিশে জনবল বৃদ্ধি পাবে।
.png)
তিনি বলেন, সাব-ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে এএসপি নিয়োগের উদ্যোগ নেয়া হবে। এ ব্যাপারে যথাসময়ে জানানো হবে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব রয়েছে। আপাতত ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি রয়েছে। সেটি জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় নির্দেশ দিয়েছি, সেটি শুরু হবে।