বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পরে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ সারাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় নির্ধারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশগুলো কারিগরি পর্যায়ে উপযুক্ত কর্তৃপক্ষ থেকে বাস্তবায়ন করতে হবে। ইটভাটাকেন্দ্রিক বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে।
.png)
একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এয়ার পিউরিফায়ারের বিদ্যমান শুল্ক হ্রাস করে এর ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেয়ারও নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।