ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বায়ুদূষণ রোধের প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭, ৫ নভেম্বর ২০২৪
বায়ুদূষণ রোধের প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান- ফাইল ফটো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ রোধে নেয়া প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এবার সেই প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এ নিয়ে অধিদফতরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রামপাল, মাতারবাড়ি প্রকল্প থেকে কতটুকু দূষণ হচ্ছে তা পরিবেশ অধিদফতরকেই বের করে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। অন্য কারও করা সমীক্ষার উপর ভর করা যাবে না।

Advertisement

পরিবেশ উপদেষ্টা জানান, নতুন কোনো ইটভাটার অনুমতি দেওয়া হচ্ছে না। একই জায়গায় অনেকগুলো ইটভাটার অনুমোদন কিভাবে পেয়েছে সেগুলো দেখা হচ্ছে।

সেইসঙ্গে ভবিষ্যতে ঢাকাকে সবচেয়ে দূষণের শহর থেকে সরিয়ে আনার প্রত্যাশা রেখে উপদেষ্টা বলেন, পরিবেশ অধিদফতরের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!