ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্ত্রী-ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ১৭ ডিসেম্বর ২০২৪
স্ত্রী-ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ- ফাইল ফটো

প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি থেকে মামলাগুলো করা হয়েছে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার তার স্ত্রী শিরিন আক্তার ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং তার ভাই হারুন অর রশীদের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!