ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১১ হাজার ভোল্টের ট্রান্সফরমারে উঠে যুবকের কাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ২৪ নভেম্বর ২০২৪
১১ হাজার ভোল্টের ট্রান্সফরমারে উঠে যুবকের কাণ্ড
ছবি: সংগৃহীত

এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক ট্রান্সফরমার। যার উপরে উঠে বসে ছিলেন মানসিক ভারসাম্যহীন একজন যুবক। যা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঐ যুবককে উদ্ধার করেন।

রোববার ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, ঢাকার ধামরাইয়ের পাঁচপীরের মাজার নামক স্থানে মো. মমিন মিয়া নামের একজন মানসিক ভারসাম্যহীন যুবক ৫০ ফিট উঁচু ট্রান্সফরমারের ওপর বসে আছেন। ট্রান্সফরমারে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন ছিল।

Advertisement

এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ যুবককে উদ্ধার করে তার আত্মীয়ের কাছে হস্তান্তর করেন ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: যুবক
লিংক সফলভাবে কপি হয়েছে!