ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবা বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা যুবক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২১ নভেম্বর ২০২৪
ইয়াবা বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা যুবক
লালমোহন থানায় ইয়াবাসহ আটককৃত মাদক বিক্রেতা আল-আমিন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মো. আল-আমিন নামে ২৮ বছর বয়সী এক মাদক বিক্রেতা। 

বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত আল-আমিন লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জামালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই শেখ তৌফিক ফেরদৌস শোভন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেঙুটিয়া এলাকায় ইয়াবা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছেন। ঐ সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় আল-আমিনকে আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশী চালিয়ে ৪৭ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই।

Advertisement

পুলিশের এই এসআই আরো জানান, আটকের পর তাকে থানায় নেয়া হয়। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার বিকেলে আটককৃত আল-আমিনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!