বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হাসিব সরদার মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার গরকাটা গ্রামের ভিকটিম মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ওত পেতে থাকা আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। পরে তিনি মারা যান। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার সাক্ষী থাকায় পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়।
.png)
এ ঘটনার দুদিন পর ১৪ আগস্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।