ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মধুপুর শালবন ফিরিয়ে আনা হবে: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৫, ৮ নভেম্বর ২০২৪
মধুপুর শালবন ফিরিয়ে আনা হবে: রিজওয়ানা হাসান
গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসবে বক্তব্য রাখেন রাখেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

বন রক্ষা করার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মধুপর নিয়ে বিগত সরকারের আমলে রায়ের সিদ্ধান্ত যৌক্তিক ছিল না। মধুপুর শালবন এই অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনবে।

শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, পাহাড়ের সবার অধিকার ও তাদের দাবি পূরণে কমিটি গঠন করা হয়েছে। পাহাড়ি বা সীমান্তে বনায়ন সরকার নিতে চাইলে গোষ্ঠীদের অনুমতি নিয়েই কাজ করা হবে।

Advertisement

এছাড়া গারো ও অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!