ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অপব্যয় এড়াতে স্বল্প খরচের প্রকল্প নিতে হবে: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ০৩:১৬, ২১ আগস্ট ২০২৪
অপব্যয় এড়াতে স্বল্প খরচের প্রকল্প নিতে হবে: রিজওয়ানা হাসান
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের অর্থের সাশ্রয় ও অপব্যয় এড়াতে বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প খরচের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। 

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থাগুলোর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে গুরুত্ব পাবে স্থানীয় জনগণের মতামত। মানুষের কল্যাণের কথা সবার আগে বিবেচনায় নিতে হবে। জনগণের কাছে নিজ নিজ দফতরের অস্তিত্ব জানান দিতে হবে জনকল্যাণমুখী কাজের মাধ্যমে।

Advertisement

তিনি বলেন, সুশাসন নিশ্চিতে আইন ও বিধি অনুযায়ী নিজ নিজ দফতরের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে তাদের অভিযোগের প্রতিকারের ব্যবস্থা হতে হবে কার্যকর ও শক্তিশালী উপায়ে।

এ সময় তিনি পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে মতামত ও সুপারিশ গ্রহণ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর, যৌথ নদী কমিশন এবং নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধানরা নিজ নিজ সংস্থার চলমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!