ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:১৮, ৩০ আগস্ট ২০২৪
আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই
গোমতী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে -ফাইল ছবি

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে এ সময় এ অঞ্চলের মনু, খোয়াই, ফেনী, মুহুরি, গোমতী, তিতাস ইত্যাদি নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। একইসঙ্গে দেশের সব প্রধান নদ-নদী সমূহের পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার রাতে এক বার্তায় এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

Advertisement

জানা গেছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মনু নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং অন্যান্য প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে এ সময় এ অঞ্চলের মনু, খোয়াই, ফেনী, মুহুরি, গোমতী, তিতাস ইত্যাদি নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল সার্বিকভাবে হ্রাস পাচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এ সময় এ অঞ্চলের সাঙ্গু, মাতামুহুরি, কর্ণফুলি, হালদা ও অন্যান্য প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে এ সময় এ অঞ্চলের নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিগত ৩ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল উজানে ফারাক্কা পয়েন্টে অপরিবর্তিত রয়েছে (২২.৮২ মিটার) এবং দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী পাংখা পয়েন্টে অপরিবর্তিত রয়েছে (২০.৫৯ মিটার)। 

এদিকে, সশস্ত্রবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, জেলা প্রশাসন, স্থানীয় শিক্ষার্থীরা ও বাপাউবো দুর্যোগ মোকাবিলায় কাজ করছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!