ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভয়াবহ বন্যার মধ্যেই আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৩, ২৩ আগস্ট ২০২৪
ভয়াবহ বন্যার মধ্যেই আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় আগামী তিনদিন বন্যাদুর্গতসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনার খবর জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

রোববার সকাল ৯টা এবং  সোমবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত ও তাপমাত্রার অবস্থা শনিবারের অনুরূপ থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!