প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য- সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায়।
আগ্রহীরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন-
.png)
অ্যাকাউন্টের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
ব্যাংক: সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
অ্যাকাউন্ট নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।