সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্দির, গির্জা, প্যাগোডায় বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে এর তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯-নম্বরে কল বা ক্ষুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।
.png)
এর আগে দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছি। ওখানে আমরা আরো বিস্তারিত কথা শুনবো।
তিনি আরো বলেন, আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বা অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা সংগ্রহ করছি।