বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের এ কার্যক্রম পরিচালনা করছে বলে প্রতিষ্ঠানটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের নির্দেশনায় ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণে এ কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
.png)
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলো মানুষের দুঃসময়ের বন্ধু। ট্রাফিক ব্যবস্থাপনায় এখন একটা শূন্যতা বিরাজমান, বিধায় আমাদের সদস্য ও ভলেন্টিয়াররা এই দায়িত্ব পালনে নিয়োজিত আছেন।
প্রসঙ্গত, সারাদেশের মোট ২২৭টি ট্রাফিক পয়েন্টে ৬২০ জন ফায়ার ফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।