ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নতুন পুলিশ প্রধান

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৪:৩৫, ৭ আগস্ট ২০২৪
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নতুন পুলিশ প্রধান
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ছবি: সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বুধবার পুলিশ সদর দফতরে বিকেল ৩টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। একইদিন নতুন আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. ময়নুল ইসলামকে।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!