ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

টিকিট কারসাজি নিয়ে যা বললেন বিমানের এমডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ৩০ জুন ২০২৪
টিকিট কারসাজি নিয়ে যা বললেন বিমানের এমডি
ফাইল ফটো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল ইসলাম বলেছেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লাভজনক রুটগুলোতে বিমানের ফ্লাইট বাড়ানো হবে। বিমানের বহরে নতুন নতুন এয়ারক্রাফট যুক্ত করা হবে। এছাড়া বিমানের টিকিট বিক্রি নিয়ে কেউ কারসাজি করছে কিনা তা মনিটরিং করা হবে।

রোববার রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

বিমানের এমডি বলেন, বিমানের অলাভজনক রুটগুলো চিহ্নিত করা হবে। যেসব রুটে যাত্রী চাহিদা কম- সেখানে চাহিদা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি যাত্রীদের জন্য অনলাইনে ফ্লাইটের টিকিট উন্মুক্ত করা হবে। এছাড়া টিকিট বিক্রি নিয়ে কেউ কারসাজি করলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

২০৩৪ সালের মধ্যে বিমানে নতুন ৩২টি এয়ারক্রাফট যুক্ত করার কথাও জানিয়েছেন তিনি।

নতুন বিমান কেনা প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, আপাতত এয়ারবাস থেকে বিমান কেনা হবে। পাশাপাশি বোয়িংয়ের প্রস্তাবও বিবেচনা করা হবে।

এ সময় বিমানের দুর্নীতি ও টিকিটের অনিয়ম রোধে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!