বুধবার বিমানের বিজি-১২৫ ফ্লাইটের বোয়িং ৭৩৭-৮ মডেলের বিমানে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম ছেড়ে যায় ৪টায়। সেখান থেকে দোহার উদ্দেশে ৫টায় বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও বিমানটি বন্দর ছেড়েছে ৫টা ৪৭ মিনিটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, রানওয়েতে থাকাকালীন পাইলট টেকনিক্যাল সংকেত পেলে ফ্লাইটটির টেক-অফ বাতিল করেন। পরে ইঞ্জিনিয়ার টিম সমাধান করলে ৫টা ৪৭ মিনিটে দোহার উদ্দেশে ছেড়ে যায় বিমানটি।
.png)
এর আগে, ২৪ জুন চট্টগ্রাম থেকে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটের সামনের কাঁচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেওয়ায় উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।