মঙ্গলবার রংপুর সার্কিট হাউসে জেলার ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রার্থীরা কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে তারাও আশাবাদী।
.png)
এর আগে, সকাল ১০টায় এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা নিয়ে এক বিশেষ বৈঠকে বসেন সিইসি।
সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন প্রমুখ।