ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সবার সঙ্গে আমরা মতবিনিময় করতে চাই: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৩, ৪ নভেম্বর ২০২৩
সবার সঙ্গে আমরা মতবিনিময় করতে চাই: সিইসি
ছবি: ডেইলি বাংলাদেশ

সব দলের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) মতবিনিময় করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা কম সময় নিয়ে দাওয়াত দিয়েছি। যদি দ্রুততার কারণে কোনো দল অংশগ্রহণ না করে থাকেন, তারা ইচ্ছা পোষণ করলে কমিশন আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করবে। কারণ আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই।

শনিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানানোসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।

Advertisement

সিইসি বলেন, নির্বাচনের বড়জোর দুই মাস সময় আছে। আমাদের কিছু কাজ দ্রুততার সঙ্গে করতে হবে। নির্বাচন বিষয়ে যে প্রস্তুতিগুলো গ্রহণ করেছি তা আপনাদের অবহিত করা। কারণ রাজনৈতিক দলগুলোই হচ্ছে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এবং নির্বাচনের প্রধান অংশীদার।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে এ আলোচনায় বসে নির্বাচন কমিশন। 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!