ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচনের সময় কারো আচরণ পক্ষপাতমূলক হলে ব্যবস্থা: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩
নির্বাচনের সময় কারো আচরণ পক্ষপাতমূলক হলে ব্যবস্থা: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি। নির্বাচনের সময় কারো আচরণ পক্ষপাতমূলক হলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে। এ সুযোগ ইসির আছে।

Advertisement

তিনি আরো বলেন, কোনো জেলা প্রশাসকের পক্ষপাতমূলক আচরণ কাম্য নয়। আমরা চাই জেলা প্রশাসকরা নিরপেক্ষ আচরণ করুক। জনগণের স্বার্থে ও ভোটের পরিবেশ রক্ষার স্বার্থে কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা আমরা সেটা দেখবো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!