ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে কোনো কথা হয়নি: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৫, ৩১ জুলাই ২০২৩
নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে কোনো কথা হয়নি: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন ইস্যুতে হাইকোর্ট যে রুল দিচ্ছেন তা নিয়ে আমার অফিস কথা বলবে। নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে এখানে কোনো কথা হয়নি।

সোমবার দুপুরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি এবং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ও তাকে কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম।

Advertisement

বৈঠকে ইসির প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বে সুপ্রিম কোর্টে আসেন ইসির প্রতিনিধি দল। এ সময় তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমানসহ বিচার বিভাগের আরো কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!