খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার সকালে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খুলনার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এ ব্রিফিং হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, আপনারা দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোট বন্ধ করতে পারেন। আপনাদের দায়িত্ব হলো কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষা করা।
.png)
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবসরপ্রাপ্ত), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম ও রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।