ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২, ১৩ নভেম্বর ২০২৩
বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির শঙ্কা
ফাইল ফটো

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার সকাল ৯টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে- মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত
রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

Advertisement

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে ও আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ১২ মিনিটে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!