ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮, ১১ নভেম্বর ২০২৩
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ
ফাইল ফটো

দক্ষিণপূর্ব এবং দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টিপাত হতে পারে। শনিবার আবহাওয়া অধিদফতর আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে শনিবার রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত ভোর ৫টা ১৪ মিনিটে, আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনি

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: লঘুচাপ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!