ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ১০ নভেম্বর ২০২৩
তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
ফাইল ফটো

দেশের কোথাও গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। তবে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।  

আজ ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় বাতাসের গতি ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

Advertisement

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে জানানো হয়েছে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!