বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
.png)
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।