শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন দিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে ৭২ ঘণ্টা পার হলে পরবর্তী দু’দিনে সারাদেশে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
.png)
এদিকে একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকায় সর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সুর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।