ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১, ১২ নভেম্বর ২০২৩
দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস 
ফাইল ফটো

আগামী দু’দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে চলতি সপ্তাহের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে আপাতত রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকালে আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ও এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী দু’দিনের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

তিনি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারও আবহাওয়া একই রকম থাকতে পারে জানিয়ে তিনি আরো বলেন, মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা তুলে ধরে শাহিনুল ইসলাম জানান, এই সময়ে বৃষ্টিপাত হতে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বৃষ্টি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!