ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকলেও কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২, ২ নভেম্বর ২০২৩
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকলেও কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা
ফাইল ফটো

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া কক্সবাজার অঞ্চলের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেছেন, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কক্সবাজার অঞ্চলের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

বুধবার (১ নভেম্বর) দেওয়া পূর্বাভাসে আরো বলা হয়েছে, তেঁতুলিয়ায় ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা- ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সীতাকুণ্ডে- ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!