ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কাস্টমস বিল জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে উত্থাপনের সুপারিশ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫০, ২৬ অক্টোবর ২০২৩
কাস্টমস বিল জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে উত্থাপনের সুপারিশ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কাস্টমস বিল ২০২৩ জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠেয় বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী ও রানা মোহাম্মদ সোহেল। 

বৈঠকে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল, ২০২৩’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়। 

Advertisement

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!