কমিটির পক্ষ থেকে সরকারের দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় বিভিন্ন বিদ্যালয়ে চলমান কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, কাজী মনিরুল ইসলাম ও মাহমুদ হাসান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)
বৈঠকে সুশিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি হিসেবে শিক্ষার্থীরা যেন যোগ্যতা ও সক্ষমতা প্রদর্শন করতে পারে সে লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে সুশিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি হিসাবে শিক্ষার্থীরা যোগ্যতা ও সক্ষমতা প্রদর্শন করতে পারে সে লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
কমিটি দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় যেসব বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে, সেগুলোর কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুপারিশ করে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।