ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দেশে টানা দুইদিন বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ১০ আগস্ট ২০২৩
দেশে টানা দুইদিন বৃষ্টির আভাস
ফাইল ফটো

সারাদেশে টানা দুইদিন (শুক্র ও শনিবার) বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ বার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরো জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে জানা যায়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

শুক্র থেকে শনিবার পর্যন্ত (পরবর্তী ৪৮ ঘণ্টা) বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!