জানা যায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতার তৈরি হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবানে। এতে এই চার জেলার অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে যায়। গতকাল এ চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এরই পরিপ্রেক্ষিতে ৯ ও ১০ আগস্ট চুয়েটের সব একাডেমিক কার্যক্রম ও অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। ৯ আগস্ট গবেষণা মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়।
মেলা স্থগিতের বিষয়ে আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যাতে গবেষণা মেলাটি যথাসময়ে করা যায়। যেহেতু এখানে অনেক দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসবে। তাদেরকে কষ্টের মধ্যে ফেলার ইচ্ছা আমাদের ছিল না । কিন্তু সরকার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা আসায় আমাদেরকে আপাতত গবেষণা মেলাটি স্থগিত করতে হয়েছে।’
.png)
প্রসঙ্গত, মেলায় পোস্টার প্রদর্শনী এবং প্রোজেক্ট প্রদর্শনী এ দুই বিভাগে সারাদেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের ১৭৬টি দল অংশগ্রহণ করবে।