ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭১ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৩, ২৬ জুন ২০২৩
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭১ 
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৩৭১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ২৩৬ জন ও ঢাকার বাইরে ১৩৫ জন। সারাদেশে বর্তমানে এক হাজার ৩৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২২ জন ও ঢাকার বাইরে ৩৬৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

এদিকে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট সাত হাজার ৬০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৮৫৫ জন ও ঢাকার বাইরে এক হাজার ৭৫৪ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ছয় হাজার ১৭৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা চার হাজার ৭৯৮ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!