ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬০ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ২১ জুন ২০২৩
ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬০ জন
ফাইল ফটো

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন ডেঙ্গুরোগী।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন।

Advertisement

এতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩০০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৫ হাজার ৯২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৩০৩ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৫৮৩ এবং ঢাকার বাইরে ১ হাজার ৩ জন রয়েছেন।

দেশে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!