ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ জানালো স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ১০ জুন ২০২৩
ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ জানালো স্বাস্থ্য অধিদফতর
ফাইল ফটো

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত সারা দেশে ২১ জন মারা গেছেন। তাদের মৃত্যুর প্রধান কারণ ডেঙ্গু হেমোরেজিক এবং শক সিনড্রোম বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে এক ভার্চুয়াল সংবাদ বিবৃতিতে তিনি এ কথা জানান।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, অন্যান্য বছর বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও এ বছর শীত ও গ্রীষ্মে হাসপাতালে রোগীর ভিড় দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, করোনা রোগীদের জন্য নির্ধারিত (ডেডিকেটেড) ডিএনসিসি হাসপাতাল ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, একটা অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি অনেক ডেঙ্গু রোগী মশারির ভেতরে থাকতে চান না। এতে চিকিৎসক-নার্সসহ অন্য রোগে আক্রান্তদের ঝুঁকি বাড়ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সরকারি হাসপাতালে ১শ এবং বেসরকারিতে ৩শ টাকা নির্ধারণ করে দেওয়া আছে। কেউ বেশি নিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সবাইকে নিয়ম মেনে চিকিৎসা নেয়া এবং ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে দেশবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!