শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে ঢাকার ২৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে দেশে ৯৬২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৭৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ হাজার ১২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ১৭৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯৫৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফেরা ৩ হাজার ১৩৫ জনের মধ্যে ঢাকায় ২ হাজার ৩৭০ এবং ঢাকার বাইরে ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।