ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আসছে আরেকটি ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, আঘাত হানবে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩১, ১ জুন ২০২৩
আসছে আরেকটি ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, আঘাত হানবে বাংলাদেশে
ফাইল ফটো

বঙ্গোপসাগরে আরো একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘বিপর্যয়’। এটি চলতি মাস জুনের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ।

বুধবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তবে আবহাওয়া অধিদফতরের কাছে ঘূর্ণিঝড়ের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ।

মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন, জুন মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে।

ইউরোপীয় আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে তিনি জানান, বঙ্গোপসাগরে ৬ থেকে ৮ জুনের মধ্যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়ে বাংলাদেশের বরিশাল বিভাগের মধ্যবর্তী কোনো স্থানে ৯ থেকে ১০ জুনের মধ্যে আঘাত হানতে পারে।

Advertisement

আমেরিকান গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের বরাত দিয়ে মোস্তাফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে ১১ থেকে ১২ জুন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ সৃষ্টি হয়ে ১৩ থেকে ১৪ জুনের মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

তবে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ঘূর্ণিঝড়ের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। সাধারণত ঘূর্ণিঝড়ের পাঁচ থেকে ১০ দিন আগে আমরা পূর্বাভাস জানিয়ে দেই।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!