ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় মোখায় আহত বিরল প্রজাতির ঈগল

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৯, ১৯ মে ২০২৩
ঘূর্ণিঝড় মোখায় আহত বিরল প্রজাতির ঈগল
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঘূর্ণিঝড় মোখায় আহত একটি বিরল প্রজাতির ঈগল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে পাখিটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে পাখিটির প্রাথমিক চিকিৎসা দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. হাফিজুর রহমান।

আহত ঈগলটি বর্তমানে বালিয়াকান্দির সদর ইউনিয়নের যদুর মোড়ের মৃত কালীপদ সরকারের নাতি ছেলে উৎস সরকারের হেফাজতে রয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বালিয়াকান্দির সোনার মোড় এলাকা থেকে ধাওয়া খেয়ে কালীপদ সরকারের বাড়িতে আহত অবস্থায় আসে ঈগল পাখিটি। 

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. হাফিজুর রহমান জানান, উদ্ধার করা ঈগল পাখিটি বিরল প্রজাতির। সাধারণত এ অঞ্চলে এই পাখির দেখা মেলে না। ধারণা করা হচ্ছে, পাখিটি ঘূর্ণিঝড় মোখায় আহত হয়ে এদিকে চলে এসেছে। পাখিটি বেশ দুর্বল।

Advertisement

তিনি আরো জানান, পাখিটি সুস্থ হলে অবমুক্ত করা হবে। পাখিটি  আপাতত উৎস সরকারের হেফাজতেই রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!