ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অভিনেতা ফারুকের আসনে উপ-নির্বাচন ১৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৬, ৩১ মে ২০২৩
অভিনেতা ফারুকের আসনে উপ-নির্বাচন ১৭ জুলাই
ফাইল ফটো

অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ জুলাই এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ঐদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

বুধবার ইসি উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া দেশের আট পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। পৌরসভাগুলো হলো- পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জুলাই এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

এসব পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএমে নির্বাচন হবে।  নির্বাচন করতে আগ্রহীরা রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর ভোটগ্রহণ ১৭ জুলাই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!