ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সুজিত কুমার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫, ২৩ মে ২০২৩
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সুজিত কুমার
ফাইল ফটো

ঢাকা ওয়াসায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বুয়েটের শিক্ষক সুজিত কুমার বালা। তিনি ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রোববার এ নিয়োগ দেওয়া হয়।

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী সুজিত কুমার ঢাকা ওয়াসা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন।  

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ওয়াসা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!