ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হাসপাতালে আরো ২৯ ডেঙ্গুরোগী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৪, ১৩ মে ২০২৩
হাসপাতালে আরো ২৯ ডেঙ্গুরোগী 
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে মোট ৯৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ২২৫  জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৭০৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫১৯ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ১১৫ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৬২১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৯৪ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!