সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সারাদেশে ২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৮ জন ঢাকার ও ৮ জন ঢাকার বাইরের।
.png)
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৪৭৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৫১ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৮৯৪ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে ৪৫৪ জন ঢাকার, বাকি ৪৪০ জন অন্যান্য জেলার বাসিন্দা।