শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৬২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫০০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৬২ জন রয়েছেন।
.png)
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৯১৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৬৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৪৯ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ছিল ৬২ হাজার ৩৮২ জন।