ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দিনের চেয়ে রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮, ১৬ এপ্রিল ২০২৩
দিনের চেয়ে রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
ফাইল ফটো

সারাদেশে গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের পর অতি তীব্র তাপপ্রবাহ বইছে। এরই মধ্যে গতকাল (শনিবার) রাজধীনিতে গরমের তীব্রতা গত ৯ বছরের রেকর্ড ভেঙেছে। আজও সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Advertisement

এ অবস্থায় ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে, পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঢাকায় তাপমাত্রা ছিল ৪০ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: পূর্বাভাস
লিংক সফলভাবে কপি হয়েছে!