ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের ইতিহাসে ৪৫ ডিগ্রির রেকর্ড তাপমাত্রা উঠেছিল যেদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১, ১৫ এপ্রিল ২০২৩
দেশের ইতিহাসে ৪৫ ডিগ্রির রেকর্ড তাপমাত্রা উঠেছিল যেদিন
ফাইল ফটো

দেশজুড়ে বাংলা বর্ষবরণের দিনে তীব্র তাপদাহ। গরমের তীব্রতায় হাঁসফাঁস জনজীবন। শুক্রবার বৈশাখের প্রথম দিনে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস, যা ছুঁয়েছে রেকর্ড। 

বাংলাদেশ স্বাধীনের পর রেকর্ডকৃত তাপমাত্রা থেকে জানা যায়, স্বাধীনতার পর দেশে এ যাবৎকালের রেকর্ড  ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১০ সালে রাজশাহীতে পারদ উঠেছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া ১৯৬০ সালের এপ্রিলে ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। যা ঢাকার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। ১৯৬০ সালের পরে ঢাকায় এটা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে আজ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালের ২৪ এপ্রিলেও তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

Advertisement

এদিকে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এটাও এক দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!