ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা ১২ দিন স‌র্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১৩ এপ্রিল ২০২৩
টানা ১২ দিন স‌র্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফাইল ফটো

চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবারও দে‌শের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেল‌সিয়াস রেকর্ড করা হ‌য়ে‌ছে চুয়াডাঙ্গায়। এ নি‌য়ে টানা ১২ দিন দে‌শের সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করা হলো চুয়াডাঙ্গায়। ফ‌লে প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে জেলা আবহাওয়া অ‌ফিস সূ‌ত্রে এ তাপমাত্রার রেকর্ড পাওয়া যায়। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার পর্যন্ত টানা ১০ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে।

Advertisement

গত ৯ দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা ছি‌লো রোববার ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৩৮ ডিগ্রি সেলসিয়াস, রবিবার ৩৯ ডিগ্রি সেল‌সিয়াস, সোমবার ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে প্রথমে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর তা মাঝারি তাপপ্রবাহে রূপ নিয়েছে। এ ধারা আরো কিছুদিন অব্যাহত থাকবে। গরমের মৌসুমে একটানা এতদিন ধরে এক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া বিরল।

তিনি আরো জানান, গত বছর জানুয়ারি মাস থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু এবার এখন পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টি না থাকার কারণে বাতাসে আদ্রতার পরিমাণ কমে গেছে। আবার আদ্রতা কম থাকার কারণে মেঘ তৈরি কম হচ্ছে। যার ফলে হঠাৎ কালবৈশাখী ঝড় ছাড়া সাধারণ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!