তবে এ অবস্থায় সুসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। দীর্ঘ মেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই তাপপ্রবাহ আগামী ১৮ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী এক সপ্তাহ মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী ১৮ এপ্রিলের পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
.png)
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আগামী ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত খুলনা, রাজশাহী, ফরিদপুর ও মাদারীপুরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও যশোর জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ সময় দেশের অন্যান্য জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৪ এপ্রিলের পর থেকে সিলেটের হাওরাঞ্চলে পাহাড়ি ঢল শুরুর শঙ্কা রয়েছে।