বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট ১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে সাত জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৬২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৩৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪২৫ জন রয়েছেন।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮৩৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪১৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪১৬ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন।