ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫২, ৪ এপ্রিল ২০২৩
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন আইজিপি
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গবাজারে আগুনের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগুন নিয়ন্ত্রণে রাজারবাগ থেকে ৫টা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় ২ লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি। আমাদের ২ হাজার ফোর্স এই এলাকায় দায়িত্ব পালন করেছে।

মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। এ সময় তিনি এসব তথ্য জানান।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে ৭টার মধ্যে সব সিনিয়র অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা এসে মারাত্মক আগুন দেখি, ফায়ার সার্ভিস চারদিক থেকে কাজ করছিল।

Advertisement

আইজিপি বলেন, র‌্যাব, বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছেন। সবকিছু মিলিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়েছি।

তিনি বলেন, আগুনের ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাশকতার কোনো ঘটনা থাকলে কমিটির তদন্তে বের হয়ে আসবে। আমরা সেই রিপোর্টের অপেক্ষায় থাকব। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেব।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আইজিপি আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!